প্রচ্ছদ

❏ প্রশ্ন-১৬৩: শীশ শব্দটি কোন ভাষার শব্দ এবং অর্থ কী?

❏ প্রশ্ন-১৬৩: শীশ শব্দটি কোন ভাষার শব্দ এবং অর্থ কী? 


✍ উত্তর: এই নামটি সুরইয়ানী ভাষার শব্দ। এর অর্থ হচ্ছে আল্লাহর দান। কারো কারো মতে, এটা অনারবী শব্দ। বনি ইসরাইলের কিতাবসমূহে এর অর্থ পাওয়া যায় বদলা বা বিনিময় অর্থাৎ হাবিলের বিনিময় বা বিকল্প। তিনি হাবিলের হত্যাকান্ডের ৫ ( পাঁচ) বছর পর জন্মগ্রহণ করেন যখন হযরত আদম (عليه السلام) এর বয়স হয়েছিল দু’শ ত্রিশ বছর।

ইবনে কুতাইবা মা’রিফ গ্রন্থে লিখেছেন যে, হযরত শীশ (عليه السلام) ছিলেন হযরত আদম (عليه السلام)’র সন্তানদের মধ্যে সর্বাধিক দয়ালু ও সুন্দর। তিনি ছিলেন হযরত আদম (عليه السلام)-এর অধিক সদৃশ। অন্যান্য সন্তানদের বিপরীতে তিনি এককভাবে বা একা জন্মগ্রহণ করেছিলেন। 

তারীখে তাবারীতে লিপিবদ্ধ রয়েছে যে, বনি আদমের বংশধর তুফানের পর তাঁর উপরেই সমাপ্ত হয়। তাঁর ওপর পঞ্চাশটি সহীফা অবতীর্ণ হয়েছিল। তিনি প্রথমে প্রথমে ইবরানী ভাষায় কথা বলতেন। তাঁর ওপর যে সব সহীফা অবতীর্ণ হয়েছিল সেগুলোতে ছিল বিজ্ঞান, প্রকৌশল, সংগীত, গণিত, জ্যোর্তিবিজ্ঞান ইত্যাদি বিদ্যা ও শাস্ত্র। তাই ইউনানী হেকিমী শাস্ত্রের তাকে প্রথম শিক্ষক বা জনক বলে।

‘যাইনুল কাসাস’ গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে, আল্লাহ্ তা‘আলা হযরত শীশ (عليه السلام)কে প্রচুর সম্পদ দিয়েছিলেন। তিনি তা দিয়ে ব্যবসা করতেন এবং অধিকাংশ সম্পদ আত্মীয়-স্বজন, এতিম, মিসকীন ও মুসাফিরদের জন্য ব্যয় করতেন।

কতিপয় মুহাক্কিক ‘ফুসূসুল হিকম’ গ্রন্থের ব্যাখ্যাগ্রন্থে লিখেছেন, যখন হযরত আদম (عليه السلام) মৃত্যু শয্যায় আসীন হলেন তখন তার মনে জান্নাতী ফলের আকাঙ্খা সৃষ্টি হলো। হযরত জিবরাঈল (عليه السلام) একটি পাত্রে জান্নাতী ফল নিয়ে আসলেন। ওই পাত্রটি ছিল একটি হুরের (জান্নাতী রমণী) মাথার ওপর। হযরত আদম (عليه السلام) ফল খাওয়ার পর দু‘আ করলেন, হে আল্লাহ্! এই হুরটির সাথে শীশের বিয়ে হোক। আল্লাহ তা‘আলা তাঁর দু‘আ কবুল করেন এবং হুরটির সাথে হযরত শীশ (عليه السلام) এর বিয়ে হলো। তিনি বয়স পেয়েছিলেন ৯১৩ বছর। অনুরূপ উল্লেখ রয়েছে ‘আল-আখবারুল আউয়াল’ গ্রন্থের মধ্যে।

হযরত মাওলানা রফিউদ্দিন দেহলভীর মতে হযরত আদমের    ইন্তিকাল হতে তিনি ১২৪৩ বছর বয়সে ওফাত লাভ করেন।

কেউ কেউ বলেন, তাঁকে নিজের পিতার কবরে দাফন করা হয়। আবার কারো মতে, তাঁকে বালাবাক্কা অঞ্চলের সুরাইন আমাল গ্রামে দাফন করা হয়। সেখানে মানুষ তাঁর কবর যিয়ারত করার জন্য যায়। 

221. ইসলামী মা’লুমাত, পৃষ্ঠা নং-৪৪৩।

মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

সুন্নি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

অদৃশ্যের সংবাদ প্রদান

অদৃশ্যের সংবাদ প্রদান  হযরত আব্বাসের গুপ্তধন  ❏ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, হযরত আব্বাস ইবনে আব্দুল মােত্তালিব বদর যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে মদীনায় আনিত হন। বন্দীদের উপর মুক্তিপণ নির্ধারণ করা হলে হযরত আব্বাস (رضي الله عنه) রাসূল (ﷺ)'র খেদমতে আরজ করলেন, মুক্তিপণের নির্ধারিত অর্থ আমার কাছে নেই। সুতরাং তা আদায় করতে আমি অক্ষম। একথা শুনে রাসূল আর বললেন- হে চাচা! আপনার সেই সম্পদ কি হল? যা আপনি বদর যুদ্ধে আসার পূর্বে মাটির নীচে রেখে চাচী উম্মুল ফজলকে বলে আসলেন যে, এই যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি, এ সম্পদ আমার সন্তানরা পাবে।  রাসূল (ﷺ) এর অদৃশ্য বাণী শুনে হযরত আব্বাস (رضي الله عنه) অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল! একমাত্র আমি ও উম্মুল ফজল ছাড়া এ মালের খবর অন্য কেউ জানত না। সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এই বলে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। প্রেরিত চিঠি ❏ হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাকে এবং হযরত যােবায়ের ও হযরত মিকদাদ (رضي الله عنه) কে আদেশ করলেন যে, তােমরা খাখ’ নামক স্থানে যাও, সেখানে ত...

কপালে তিলক ব্যবহারের কুফল

কপালে তিলক ব্যবহারের কুফল কপালে তিলক পরাটা কোনো কোনো নারী ফ্যাশন মনে করে থাকে। বিশেষত যুবতি, তরুণীদের মাঝে এর প্রকোপ অধিক হারে লক্ষ্য করা যায়। এ কথা সন্দেহাতীতভাবেই বলা চলে যে, কপালে সিঁদুর বা তিলক পরা বিধর্মী বিবাহিত সারীর সংস্কৃতি বা প্রতীক। কিন্তু পরিতাপের বিষয় হলো, অনেক মুসলমান নারীর মধ্যেও কপালে তিলক পরার ব্যাধি আছে। তারা ভেবে থাকে যে, কপালে তিলক না দিলে জাতে ওঠা যায় না। এটা যেন গর্বের প্রতীক তাদের। আজকাল নানা রঙের তিলক বাজারে পাওয়া যায়। মেয়েদের গায়ের শাড়ি কিংবা অন্যান্য পোশাকের সাথে মিলিয়ে তিলক ব্যবহার করে। অথচ তা বেদ্বীনদের ধর্মীয় রীতির অনুসরণ। সে কারণে তা সম্পূর্ণ হারাম। নবী করীম   ইরশাদ করেছেন- من تشبه بقوم فهو منهم‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।’ ২৯০ ২৯০.সুনানু আবি দাউদ, হাদীস নং ৪০৩১ কথিত রূপপূজারী ফ্যাশনবাদী নারীদের মনে সংশয় জাগে, এই চাঁদনিমুখে কারো কুদৃষ্টি পড়বে না তো! তাই তারা ‘বদ-নজর’ থেকে রক্ষার জন্যে চেহারায় একখানা ‘তিলকচিহ্ন’ বসিয়ে দেয়। এই তিলক চিহ্নের নামই ‘বিউটি স্পট’। এই তিলক চিহ্ন নাকি সৌন্দর্যও বাড়াল আবার কুদৃষ্টিকেও প...