প্রচ্ছদ

দরসে হাদিসঃ দুর্ভিক্ষ ও মহামারীর সময় উসীলা তালাশ

দরসে হাদিসঃ দুর্ভিক্ষ ও মহামারীর সময় উসীলা তালাশ

১. হযরত আনাস রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, যখন লোকেরা দুর্ভিক্ষে আক্রান্ত হতেন, তখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদ্বিয়াল্লাহু তা'আলা  আনহুর ওসীলা নিয়ে বৃষ্টির জন্য দো'আ করতেন। আর আরয করতেন, "হে আল্লাহ! আমরা তোমার মহান দরবারে আপন নবির ওসীলা অবলম্বন করতাম, তখন তুমি বৃষ্টি বর্ষণ করতে। আর এখন আমরা তোমার নবির চাচার ওসীলা ধরছি, আমাদের উপর বৃষ্টি বর্ষণ করো। তখন লোকজন বৃষ্টিসিক্ত হতেন।

সূত্র- বোখারি শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৪২১।

২. হযরত আয়েশা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহা  থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্লেগ/মহামারি (ত্বা-ঊন) সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তখন হুজুর আমাকে বললেন, "তা একটি আযাব।" আল্লাহ যার উপর ইচ্ছা তা প্রেরণ করেন। নিশ্চয়ই মহান রব সেটাকে মুসলমানদের জন্য রহমত করে দিয়েছেন। এমন কেউ নেই, যার শহরে মহামারি ছড়িয়ে পড়ে, সে যেন ওখানে ধৈর্যধারণ করে, প্রতিদান পাবার জন্য অবস্থান করে, এটা জেনে যে, তাকে তা-ই স্পর্শ করবে, যা আল্লাহ তার জন্য লিপিবদ্ধ করেছেন। কিন্তু তার জন্য শহীদের মতো সাওয়াব রয়েছে।

সূত্র- বোখারি  শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১৪৫৯।
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

সুন্নি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

অদৃশ্যের সংবাদ প্রদান

অদৃশ্যের সংবাদ প্রদান  হযরত আব্বাসের গুপ্তধন  ❏ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, হযরত আব্বাস ইবনে আব্দুল মােত্তালিব বদর যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে মদীনায় আনিত হন। বন্দীদের উপর মুক্তিপণ নির্ধারণ করা হলে হযরত আব্বাস (رضي الله عنه) রাসূল (ﷺ)'র খেদমতে আরজ করলেন, মুক্তিপণের নির্ধারিত অর্থ আমার কাছে নেই। সুতরাং তা আদায় করতে আমি অক্ষম। একথা শুনে রাসূল আর বললেন- হে চাচা! আপনার সেই সম্পদ কি হল? যা আপনি বদর যুদ্ধে আসার পূর্বে মাটির নীচে রেখে চাচী উম্মুল ফজলকে বলে আসলেন যে, এই যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি, এ সম্পদ আমার সন্তানরা পাবে।  রাসূল (ﷺ) এর অদৃশ্য বাণী শুনে হযরত আব্বাস (رضي الله عنه) অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল! একমাত্র আমি ও উম্মুল ফজল ছাড়া এ মালের খবর অন্য কেউ জানত না। সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এই বলে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। প্রেরিত চিঠি ❏ হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাকে এবং হযরত যােবায়ের ও হযরত মিকদাদ (رضي الله عنه) কে আদেশ করলেন যে, তােমরা খাখ’ নামক স্থানে যাও, সেখানে ত...

কপালে তিলক ব্যবহারের কুফল

কপালে তিলক ব্যবহারের কুফল কপালে তিলক পরাটা কোনো কোনো নারী ফ্যাশন মনে করে থাকে। বিশেষত যুবতি, তরুণীদের মাঝে এর প্রকোপ অধিক হারে লক্ষ্য করা যায়। এ কথা সন্দেহাতীতভাবেই বলা চলে যে, কপালে সিঁদুর বা তিলক পরা বিধর্মী বিবাহিত সারীর সংস্কৃতি বা প্রতীক। কিন্তু পরিতাপের বিষয় হলো, অনেক মুসলমান নারীর মধ্যেও কপালে তিলক পরার ব্যাধি আছে। তারা ভেবে থাকে যে, কপালে তিলক না দিলে জাতে ওঠা যায় না। এটা যেন গর্বের প্রতীক তাদের। আজকাল নানা রঙের তিলক বাজারে পাওয়া যায়। মেয়েদের গায়ের শাড়ি কিংবা অন্যান্য পোশাকের সাথে মিলিয়ে তিলক ব্যবহার করে। অথচ তা বেদ্বীনদের ধর্মীয় রীতির অনুসরণ। সে কারণে তা সম্পূর্ণ হারাম। নবী করীম   ইরশাদ করেছেন- من تشبه بقوم فهو منهم‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।’ ২৯০ ২৯০.সুনানু আবি দাউদ, হাদীস নং ৪০৩১ কথিত রূপপূজারী ফ্যাশনবাদী নারীদের মনে সংশয় জাগে, এই চাঁদনিমুখে কারো কুদৃষ্টি পড়বে না তো! তাই তারা ‘বদ-নজর’ থেকে রক্ষার জন্যে চেহারায় একখানা ‘তিলকচিহ্ন’ বসিয়ে দেয়। এই তিলক চিহ্নের নামই ‘বিউটি স্পট’। এই তিলক চিহ্ন নাকি সৌন্দর্যও বাড়াল আবার কুদৃষ্টিকেও প...