প্রচ্ছদ

দরসে হাদিসঃ জুমা ও দুরূদ পাঠের ফজিলত

দরসে হাদিসঃ জুমা ও দুরূদ পাঠের ফজিলত

১. হযরত আবদুল্লাহ ইবনে মাস'উদ রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নামায পড়ছিলাম। নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর এবং হযরত ওমর রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহুমাও তাঁর সাথে ছিলেন। যখন আমি বসলাম তখন আল্লাহ তা'আলার প্রশংসা আরম্ভ করলাম, অতঃপর নবি করিম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম'র উপর দরুদ শরিফ পড়লাম। তারপর আমার নিজের জন্য দোআ করলাম। তখন নবি করিম সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তুমি চাও তোমাকে তা দেওয়া হবে। তুমি চাও তোমাকে তা দেওয়া হবে।

২. হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ  সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কৃপণ ঐ ব্যক্তি, যার সম্মুখে আমার আলোচনা হলো, অথচ সে আমার প্রতি দরুদ পড়লো না।

সূত্র- তিরমিযী শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-৮৭১ ও ৮৭৩।

৩. হযরত আউস ইবনে আউস রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু  থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে উত্তম দিন হচ্ছে জুমু'আর দিন। তাতে হযরত আদম আলায়হিস সালাম পয়দা হন, তাতেই তাকে ওফাত দেওয়া হয়, তাতেই শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এবং তাতেই অচেতনতা রয়েছে। সুতরাং এই দিনে আমার উপর বেশি পরিমানে দরুদ পড়ো। কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে পেশ করা হয়। লোকেরা আরজ করলেন, "হে আল্লাহর রাসুল! আমাদের দরুদ আপনার সামনে কীভাবে পেশ করা হবে, আপনি হয়তো 'রামীম' (গলিত হাড়) হয়ে যাবেন? (এ প্রশ্ন অস্বীকার করার জন্য নয়; বরং অবস্থা সম্পর্কে জানার জন্যই, মিরক্বাত শরহে মিশকাত)। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, "আল্লাহ যমিনের উপর নবিগণের দেহ হারাম করে দিয়েছেন।

সূত্র- আবূ দাউদ,নাসাঈ,ইবনে মাজাহ,দারেমী, বায়হাক্বী-দাওয়াত-ই কবির এবং মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১২৮০।

৪. হযরত আবূ দারদা রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু  থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উপর জুমু'আর দিন বেশি পরিমাণে দরুদ শরিফ পড়ো। কেননা এটা উপস্থিতির দিন, যাতে ফিরিশতারা হাযির হয়। আমার উপর কেউ দরুদ পড়লেই তা আমার নিকট পেশ করা হয়- যে পর্যন্ত না তা সমাপ্ত করে নেয়। তিনি বলেন, আমি আরজ করলাম, আপনার ওফাতের পরেও কি? হুজুর ইরশাদ করলেন, "আল্লাহ তা'আলা যমিনের উপর নবিগণের শরিরকে হারাম করে দিয়েছেন। সুতরাং আল্লাহর নবি জীবিত। তাঁকে রিজিক দেওয়া হয়।

সূত্র- ইবনে মাজাহ শরিফ, মিশকাতুল মাসাবীহ, হাদিস নং-১২৮৫।
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

সুন্নি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

অদৃশ্যের সংবাদ প্রদান

অদৃশ্যের সংবাদ প্রদান  হযরত আব্বাসের গুপ্তধন  ❏ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, হযরত আব্বাস ইবনে আব্দুল মােত্তালিব বদর যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে মদীনায় আনিত হন। বন্দীদের উপর মুক্তিপণ নির্ধারণ করা হলে হযরত আব্বাস (رضي الله عنه) রাসূল (ﷺ)'র খেদমতে আরজ করলেন, মুক্তিপণের নির্ধারিত অর্থ আমার কাছে নেই। সুতরাং তা আদায় করতে আমি অক্ষম। একথা শুনে রাসূল আর বললেন- হে চাচা! আপনার সেই সম্পদ কি হল? যা আপনি বদর যুদ্ধে আসার পূর্বে মাটির নীচে রেখে চাচী উম্মুল ফজলকে বলে আসলেন যে, এই যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি, এ সম্পদ আমার সন্তানরা পাবে।  রাসূল (ﷺ) এর অদৃশ্য বাণী শুনে হযরত আব্বাস (رضي الله عنه) অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল! একমাত্র আমি ও উম্মুল ফজল ছাড়া এ মালের খবর অন্য কেউ জানত না। সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এই বলে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। প্রেরিত চিঠি ❏ হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাকে এবং হযরত যােবায়ের ও হযরত মিকদাদ (رضي الله عنه) কে আদেশ করলেন যে, তােমরা খাখ’ নামক স্থানে যাও, সেখানে ত...

কপালে তিলক ব্যবহারের কুফল

কপালে তিলক ব্যবহারের কুফল কপালে তিলক পরাটা কোনো কোনো নারী ফ্যাশন মনে করে থাকে। বিশেষত যুবতি, তরুণীদের মাঝে এর প্রকোপ অধিক হারে লক্ষ্য করা যায়। এ কথা সন্দেহাতীতভাবেই বলা চলে যে, কপালে সিঁদুর বা তিলক পরা বিধর্মী বিবাহিত সারীর সংস্কৃতি বা প্রতীক। কিন্তু পরিতাপের বিষয় হলো, অনেক মুসলমান নারীর মধ্যেও কপালে তিলক পরার ব্যাধি আছে। তারা ভেবে থাকে যে, কপালে তিলক না দিলে জাতে ওঠা যায় না। এটা যেন গর্বের প্রতীক তাদের। আজকাল নানা রঙের তিলক বাজারে পাওয়া যায়। মেয়েদের গায়ের শাড়ি কিংবা অন্যান্য পোশাকের সাথে মিলিয়ে তিলক ব্যবহার করে। অথচ তা বেদ্বীনদের ধর্মীয় রীতির অনুসরণ। সে কারণে তা সম্পূর্ণ হারাম। নবী করীম   ইরশাদ করেছেন- من تشبه بقوم فهو منهم‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।’ ২৯০ ২৯০.সুনানু আবি দাউদ, হাদীস নং ৪০৩১ কথিত রূপপূজারী ফ্যাশনবাদী নারীদের মনে সংশয় জাগে, এই চাঁদনিমুখে কারো কুদৃষ্টি পড়বে না তো! তাই তারা ‘বদ-নজর’ থেকে রক্ষার জন্যে চেহারায় একখানা ‘তিলকচিহ্ন’ বসিয়ে দেয়। এই তিলক চিহ্নের নামই ‘বিউটি স্পট’। এই তিলক চিহ্ন নাকি সৌন্দর্যও বাড়াল আবার কুদৃষ্টিকেও প...