প্রচ্ছদ

রাসূলে পাক ﷺহানাফি ছিলেন নাকি শাফেয়ী ছিলেন?

✍রাসূলে পাক ﷺ কোন মাযহাবের অনুসারী ছিলেন?

✍
✍জবাবঃ
কথিত বিদ্ধান ডা.জাকির নায়েক সর্ব-সাধারণ মানুষদেরকে হয়রানি করার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়েন এভাবে যে,"আমাদের প্রিয় নবী কি ছিলেন? তিনি কি হানাফী ছিলেন নাকি শাফেয়ী নাকি মালেকী নাকি হাম্বলী-- এর উত্তর হলো- না"।(ডা. জাকির নায়েকের লেকচার সমগ্র, ১/৬০পৃঃ)

✍এর জবাবে আমরা বলতে চাই:
✍ক. তিনি প্রশ্ন করেছেন,রাসূল কি ছিলেন? হানাফী? শাফেয়ী?....... আমাদের প্রশ্ন হল, ডাক্তার জাকির নায়েক যদি কোরআন হাদিসের আলোকে কোন মাসআলার সমাধান  প্রদান করেন,কেউ যদি তার কথা অনুযায়ী আমল করে,তবে এ কথা বলা কি ন্যায়সঙ্গত হবে যে,রাসুল ﷺ কি ছিলেন? রাসূল কি জাকির নায়েক পন্থী ছিলেন? সামান্য বুদ্ধি যার আছে এমন কেউ এ ধরনের হাস্যকর প্রশ্ন করবে না।

ডা.জাকির নায়েক কি রাসূল ﷺঅনুসারী, না রাসুল ﷺ ডা.জাকির নায়েকের অনুসারী?


✍খ. ডা.জাকির নায়েক যদি প্রশ্ন করতে চান যে,ইমামগণ রাসুল ﷺএর অনুসারী ছিলেন কি না? তবে আমরা বলব, ইমামগণ শত ভাগ রাসুল ﷺএর অনুসারী ছিলেন।রাসুল ﷺএর সুন্নাহ অনুসরণের প্রতি তারা কতটা গুরুত্ব দিয়েছেন,তা তাঁদের বক্তব্য থেকেই প্রমাণিত হয়। এ প্রসঙ্গে ইমাম গণের কয়েকটি উক্তি উল্লেখ করা হলো--

✍ইমামে আযমের উক্তিঃ
-------------------------------
ইমাম আবু হানিফা(রহঃ) বলেছেন,

'মানুষ তত দিন পর্যন্ত কল্যাণের মাঝে অবস্থান করবে,যত দিন তাদের মাঝে এমন লোক থাকবে,যারা হাদিস অন্বেষণ করবে।আর যখন তারা হাদিস ব্যতীত ইলম অন্বেষণ করবে,তারা বিশৃঙ্খল হয়ে পড়বে? '(মিযানুল কোবরা,আল্লামা আব্দুল ওহহাব শারানী, ১/১৫পৃঃ)

✍ইমাম মালেকের উক্তিঃ
-------------------------------
ইমাম মালেক(রহঃ) বলেছেন,
"সুন্নাহ হলো নূহ(আঃ) এর জাহাজের মত।যে তাতে আরোহণ করল,সে নাজাত পেল,আর যে তা থেকে পিছিয়ে থাকল,সে ডুবে গেল।"(ইমাম খতিব বাগদাদী,তারিখে বাগদাদ, ৭/৩৪৭ পৃঃ, ক্রমিক নং-৩৮৫০)

✍ইমাম শাফেয়ীর বক্তব্যঃ
---------------------------------
ইমাম শাফেয়ী রহঃ বলেন,
"আমি যদি এমন কোন কথা বা এমন কোন মূলনীতি প্রদান করি,যেটি রাসূলের হাদিসের বিপরীত হয়,তখর রাসুল ﷺ যা বলবেন,সেটিই আমার বক্তব্য।" (ইবনুল কাইয়্যুম,ই'লামুল মুয়াক্কীয়ীন,২/২০৪পৃঃ)

✍ইমাম আহমদের উক্তিঃ
--------------------------------
ইমাম আহমদ ইবনে হাম্বল (রহঃ) বলেছেন,
"যে রাসুল ﷺএর হাদিসকে প্রত্যাখ্যান করলো,সে ধ্বংসের মুখে নিপতিত?"(ইমাম যাহাবী, সিয়ারু আলামিন নুবালা,১১/২৯৭পৃঃ, ক্রমিক নং-৭৮)

সুতারাং চার ইমামও যে রাসুল ﷺএর শতভাগ অনুসারী ছিলেন,সে ব্যাপারে কোন সন্দেহের অবকাশ নেই।বরং সর্বযুগের সকলেই এ ব্যাপারে একমত যে,চার ইমামই শতভাগ ইসলামের আদর্শের ওপর প্রতিষ্ঠিত ছিলেন।ডা. জাকির নায়েকের আপনি হানাফী নাকি শাফেয়ী....... এই ধরনের প্রশ্ন করা মুর্খতা ছাড়া আর কিছুই নয়।
মন্তব্য দেখুন বা লিখুন

মন্তব্য

সুন্নি বিশ্বকোষ

ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ (ﷺ)

Search This Blog

Labels

অদৃশ্যের সংবাদ প্রদান

অদৃশ্যের সংবাদ প্রদান  হযরত আব্বাসের গুপ্তধন  ❏ হযরত ইবনে আব্বাস (رضي الله عنه) থেকে বর্ণিত, হযরত আব্বাস ইবনে আব্দুল মােত্তালিব বদর যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে মদীনায় আনিত হন। বন্দীদের উপর মুক্তিপণ নির্ধারণ করা হলে হযরত আব্বাস (رضي الله عنه) রাসূল (ﷺ)'র খেদমতে আরজ করলেন, মুক্তিপণের নির্ধারিত অর্থ আমার কাছে নেই। সুতরাং তা আদায় করতে আমি অক্ষম। একথা শুনে রাসূল আর বললেন- হে চাচা! আপনার সেই সম্পদ কি হল? যা আপনি বদর যুদ্ধে আসার পূর্বে মাটির নীচে রেখে চাচী উম্মুল ফজলকে বলে আসলেন যে, এই যুদ্ধে যদি আমি মৃত্যুবরণ করি, এ সম্পদ আমার সন্তানরা পাবে।  রাসূল (ﷺ) এর অদৃশ্য বাণী শুনে হযরত আব্বাস (رضي الله عنه) অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল! একমাত্র আমি ও উম্মুল ফজল ছাড়া এ মালের খবর অন্য কেউ জানত না। সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, এই বলে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। প্রেরিত চিঠি ❏ হযরত আলী (رضي الله عنه) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) আমাকে এবং হযরত যােবায়ের ও হযরত মিকদাদ (رضي الله عنه) কে আদেশ করলেন যে, তােমরা খাখ’ নামক স্থানে যাও, সেখানে ত...

কপালে তিলক ব্যবহারের কুফল

কপালে তিলক ব্যবহারের কুফল কপালে তিলক পরাটা কোনো কোনো নারী ফ্যাশন মনে করে থাকে। বিশেষত যুবতি, তরুণীদের মাঝে এর প্রকোপ অধিক হারে লক্ষ্য করা যায়। এ কথা সন্দেহাতীতভাবেই বলা চলে যে, কপালে সিঁদুর বা তিলক পরা বিধর্মী বিবাহিত সারীর সংস্কৃতি বা প্রতীক। কিন্তু পরিতাপের বিষয় হলো, অনেক মুসলমান নারীর মধ্যেও কপালে তিলক পরার ব্যাধি আছে। তারা ভেবে থাকে যে, কপালে তিলক না দিলে জাতে ওঠা যায় না। এটা যেন গর্বের প্রতীক তাদের। আজকাল নানা রঙের তিলক বাজারে পাওয়া যায়। মেয়েদের গায়ের শাড়ি কিংবা অন্যান্য পোশাকের সাথে মিলিয়ে তিলক ব্যবহার করে। অথচ তা বেদ্বীনদের ধর্মীয় রীতির অনুসরণ। সে কারণে তা সম্পূর্ণ হারাম। নবী করীম   ইরশাদ করেছেন- من تشبه بقوم فهو منهم‘যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে।’ ২৯০ ২৯০.সুনানু আবি দাউদ, হাদীস নং ৪০৩১ কথিত রূপপূজারী ফ্যাশনবাদী নারীদের মনে সংশয় জাগে, এই চাঁদনিমুখে কারো কুদৃষ্টি পড়বে না তো! তাই তারা ‘বদ-নজর’ থেকে রক্ষার জন্যে চেহারায় একখানা ‘তিলকচিহ্ন’ বসিয়ে দেয়। এই তিলক চিহ্নের নামই ‘বিউটি স্পট’। এই তিলক চিহ্ন নাকি সৌন্দর্যও বাড়াল আবার কুদৃষ্টিকেও প...